ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট ১১৪০

দেশে গত ২৪ ঘণ্টায় হামে দুইজন ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টাবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৩৬ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, সিলেটে একজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে। হামে নিশ্চিত মৃত্যু হয়েছে দুইজনের, তারাও ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে এক হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২৯৩ জন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা মহানগর বিএনপির দুই কমিটির নেতাদের সাক্ষাৎ

হামে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট ১১৪০

প্রকাশ : ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬