ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে জটিলতার কারণে জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের রিটার্ন জমার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত এসব কর মেয়াদের রিটার্ন জমা দেওয়া যাবে। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো জরিমানা আরোপ করা হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনবিআরের ভ্যাট বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান।

১৫ অক্টোবর পর্যন্ত বাড়ল সময়

এনবিআরের আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭ এবং ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন মাসের কর মেয়াদ শেষে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন eVAT সিস্টেমে দাখিল করা হয়নি।

এ অবস্থায় যেসব প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের রিটার্ন এখনো eVAT সিস্টেমে দাখিল করেনি, তাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো জরিমানা আরোপ করা হবে না।

সেপ্টেম্বরের রিটার্নও জমা দিতে হবে

এনবিআরের আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের ভ্যাট রিটার্ন অবশ্যই eVAT সিস্টেমে দাখিল করতে হবে। অর্থাৎ জুলাই ও আগস্টের বকেয়া রিটার্নের পাশাপাশি সেপ্টেম্বর কর মেয়াদের রিটার্নও নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জমা দিতে হবে।

এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে বিষয়টি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে পথে পথে তারেক রহমানকে স্বাগত, কাঁচপুরে দিপু ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীদের ঢল

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

প্রকাশ : ০৪:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬