ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে নতুন করে যৌথ অভিযানের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং পুলিশ, বিজিবি, এসআরবি (সাবেক র‌্যাব) ও আনসার বাহিনীর যে সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে, সেটিই ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁও এলাকায় আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ আনসার ও ভিডিপির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী তেজগাঁওয়ে একটি সুপরিকল্পিত আধুনিক সদর দপ্তর স্থাপিত হতে যাচ্ছে। এজন্য গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩.৪২৮ একর (প্রায় ১১ বিঘা) জমি বরাদ্দ দেওয়া হয়েছে। খিলগাঁওয়ের বর্তমান সদর দপ্তরে স্থান সংকুলান ও যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা থাকায় এখানে এই বৃহৎ অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার, ৬০ হাজার অঙ্গীভূত আনসার এবং ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে, যা দেশের সর্ববৃহৎ ফোর্স। এসব সদস্যদের আবাসন সংকট নিরসনে ঢাকার আশুলিয়া ও শেরেবাংলা নগরে ডরমেটরি এবং ব্যারাক নির্মাণের মাধ্যমে অতিরিক্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করা হচ্ছে বলে মন্ত্রী নিশ্চিত করেন। এসময় তিনি জুলাইয়ের গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকটে আনসার বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিষয়ে কঠোর বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে কেবল প্রত্যাহার (ক্লোজড) করা হবে না; বরং যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলাও দায়ের করা হবে। আসন্ন বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই মাসে কোনো অপশক্তি দেশে কোনো ধরনের অস্থিরতা বা অরাজকতা তৈরি করতে পারবে না।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার চালু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট যানজট কমাতে পুরো রাস্তা একসঙ্গে না কেটে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করে দ্রুত মেরামত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে পথে পথে তারেক রহমানকে স্বাগত, কাঁচপুরে দিপু ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীদের ঢল

যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৪:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬