ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চ ভাড়া, বাকি রেল-ফেরি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাসের পাশাপাশি লঞ্চের ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, লঞ্চে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে ২৩ পয়সা করে এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। তবে রেল ও ফেরির ভাড়া না বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর এ অবস্থানের কথা জানান মন্ত্রী রবি। তিনি বলেন, “যাত্রীবাহী লঞ্চের ভাড়া প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে। “১০০ কিলোমিটারের বেশি দূরত্বে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে, অর্থাৎ বেড়েছে ২০ পয়সা।”

রেল ও ফেরির ভাড়া বাড়ানো হচ্ছে কি না, এমন প্রশ্নে মন্ত্রী রবি গণমাধ্যমকে বলেন, “এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। ভাড়া না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চাইব ভাড়াটা যাতে না বাড়িয়ে অ্যাডজাস্ট রাখা যায়।

“ফেরিতে লোকসান হলেও জনস্বার্থে ভাড়া না বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।” জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এর আগে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়।

দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ২ টাকা ৭০ পয়সা।

এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এর আগের দিন থেকে চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বাড়ায় বাড়ল লঞ্চ ভাড়া, বাকি রেল-ফেরি

প্রকাশ : ০৪:৪৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬