ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ উদ্বোধন করবেন ১৯ নভেম্বর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ‘মডেল খাল’ উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আগামী বছর পরীক্ষামূলকভাবে দেশের ২০টি খালকে ‘মডেল খাল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।

এসব খালে কেবল পানি নিষ্কাশন ও সংরক্ষণের ব্যবস্থা নয়, খালের পাড়ে বৃক্ষরোপণ, মাছ চাষ ও হাঁস পালনের মতো সমন্বিত কার্যক্রমও যুক্ত করা হবে। পরবর্তী সময়ে এই মডেল দেশের বিভিন্ন এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এসব খালে বৃষ্টির পানি ধরে রাখা ও নিষ্কাশনের ব্যবস্থাও থাকবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, খাল খনন বর্তমান সরকাররে নির্বাচনী প্রতিশ্রুতি। শুষ্ক মওসুমে চাষাবাদ, বর্ষা মওসুমে পানি নিষ্কাশন, খালে মাছ ও খালপাড়ে গাছ লাগানের মাধ্যমে এ কর্মসূচি গ্রামীণ জনজীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলনের উদ্বোধনী পর্বে কথা বলছিলেন আসাদুল হাবিব দুলু। এ সময় গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয় ‘প্রাণচাঞ্চল্য এনেছে’ বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য, কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টি,আর (টেস্ট রিলিফ), জিআর( জেনারেল রিলিফ), ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং), ও খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন যেমন সাধিত হয়েছে, তেমনি আর্থিক প্রবাহ প্রান্তিক পর্যায়ে সঞ্চারিত হয়েছে। সম্মলনে সারা দেশের ডিআরআরও এবং পিআইওরা অংশ নেন।

তাদের উদ্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো টাকা যাতে ফেরত না যায় এবং অর্থের অপচয় যাতে না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম

প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ উদ্বোধন করবেন ১৯ নভেম্বর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

প্রকাশ : ০৫:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬