ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে দেশে এল আরও ৪৭ লাখ লিটার ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেলের একটি নতুন চালান দেশে পৌঁছেছে। পাইপলাইনটির ৭২তম চালান হিসেবে এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে জমা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম জানান, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় এই চালানের সরবরাহ শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর তা সফলভাবে সম্পন্ন হয়। মূলত গত আগস্ট মাসে বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতেই নতুন এই চালানটি দেশে এসেছে।

২০১৮ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে চালুর পর থেকে এ পর্যন্ত এই পাইপলাইনের মাধ্যমে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় এই পাইপলাইন দিয়ে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছিল। পরবর্তীতে দেশের চাহিদা মেটাতে গত এপ্রিল, মে এবং জুলাই মাসেও ভারত থেকে যথাক্রমে ২৫ হাজার, ৮ হাজার ও ৮ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক, মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন

মৈত্রী পাইপলাইনে ভারত থেকে দেশে এল আরও ৪৭ লাখ লিটার ডিজেল

প্রকাশ : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬