ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের তথ্য জানায় ডিএমপি। তবে এখনো ভাইরাল অডিওটির বিষয়ে ওসি রাকিবুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অডিওটিতে বর্তমান সরকার, পুলিশ বাহিনী, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে নানান নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও বেশ কিছু মন্তব্য করতে শোনা গেছে।

রূপগঞ্জ ও দাউদপুরে ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ

ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

প্রকাশ : ০৪:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬