ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত দুই সেনার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা, বাড়ি ও চাকরির আশ্বাস

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এ সময় তিনি দেশের জন্য আত্মত্যাগকারী এই বীর সেনাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে সব সময় তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারীতে ওই মর্মান্তিক দুর্ঘটনায় শহীদ হন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।

মঙ্গলবারের সাক্ষাতে আবু বকর সিদ্দিকের স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার এবং মো. তাসনিম রিফায়াতের স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা ও বাবা মো. আসাদুল হক উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, দেশমাতৃকার জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্যদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। যেকোনো প্রয়োজনে সরকার তাঁদের পরিবারের দেখভাল করবে।

আর্থিক সহায়তার পাশাপাশি এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত দুই সেনাসদস্যের স্থায়ী ঠিকানায় তাঁদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগের কথা জানানো হয়।

একই সঙ্গে তাঁদের স্ত্রীদের জন্য সম্মানজনক চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতার ঘোষণাও দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নিহত দুই সেনার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা, বাড়ি ও চাকরির আশ্বাস

প্রকাশ : ০৪:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬