ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে পাবনার সাবেক এমপি আরজু আটক

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে লালমাটিয়া এলাকা থেকে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাঁকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আজিজুল হক আরজু।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, সোমবার রাতে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের একটি কফি হাউসে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বৈঠক করছিলেন সাবেক এই এমপি।

বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আরজুর সঙ্গীরা সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি ঘটনাস্থলেই আটকা পড়েন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

আটক আজিজুল হক আরজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা অন্য কোনো ঘটনায় মামলা রয়েছে কি না, তা জানতে তাঁর নির্বাচনী এলাকায় যোগাযোগ করছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সাবেক এই সংসদ সদস্য আগে থেকেই হৃদরোগে আক্রান্ত। তাই আটকের পর পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুলিশি পাহারায় তাঁকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

মোহাম্মদপুরে পাবনার সাবেক এমপি আরজু আটক

প্রকাশ : ০৪:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬