ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিআইডি প্রধানের সঙ্গে IJM কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে International Justice Mission (IJM)-এর কান্ট্রি ডিরেক্টর Ms. Claire Wilkinson সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সিআইডি সদর দপ্তর, ঢাকায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ (Commercial Sexual Exploitation of Children—CSEC) প্রতিরোধে সিআইডি ও IJM-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, শিশু সুরক্ষা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে সিআইডির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সিআইডি প্রধানের সঙ্গে IJM কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ০৬:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬