ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ ভ্রমণে খরচ করা যাবে ১৮ হাজার ডলার

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন প্রাপ্ত বয়স্করা, যা এতদিন ছিল ১২ হাজার। নতুন সীমা নির্ধারণ করে রোববার পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে এক পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বিদেশি মুদ্রা ছাড় করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত বিদেশি মুদ্রার ‘প্রকৃত চাহিদা’ পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ১২ বছরের কম বয়সিদের ক্ষেত্রে আগের মতই প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত সীমার ৫০ শতাংশ বিদেশি মুদ্রা ব্যবহারের সুযোগ থাকবে।

বিদেশ ভ্রমণের বাৎসরিক ব্যয়সীমা বাড়ানো হলেও নোট আকারে আগের মতোই সর্বোচ্চ ৫ হাজার ডলার নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিদেশ ভ্রমণে খরচ করা যাবে ১৮ হাজার ডলার

প্রকাশ : ০৬:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬