ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ট্যালেন্ট হান্ট-২০২৬-এর সমাপনী

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল জলসিঁড়িতে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ট্যালেন্ট হান্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নানা ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটু, পিবিজিএম (অব.)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশাত ফারহানা ইসলাম।

ট্যালেন্ট হান্ট-২০২৬ আয়োজনে ২৪টিরও বেশি ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের সুনিপুণ দক্ষতা ও প্রতিভার পরিচয় দেয়। প্রতিযোগিতায় কেউ গান, কেউ নাচ, কেউ কবিতা, আবৃত্তি ও অভিনয়সহ বিভিন্ন সৃজনশীল পরিবেশনায় অংশ নেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটু, পিবিজিএম (অব.) বলেন, “এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এবং সৃজনশীল মনকে শানিত করা। ট্যালেন্ট হান্ট সেই প্রতিভাগুলোকে প্রকাশ করার এক অনন্য মঞ্চ।”

প্রধান অতিথির বক্তব্যে পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান, এএফডব্লিউসি, পিএসসি বলেন, “আমাদের কাজ হলো প্রতিটি শিক্ষার্থীর প্রতিভাকে সামনে এগিয়ে নেওয়া এবং লেখাপড়ার মান বৃদ্ধি করা। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সাংস্কৃতিক দক্ষতা বিকাশের লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ট্যালেন্ট হান্ট-২০২৬ শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা প্রকাশের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম

রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ট্যালেন্ট হান্ট-২০২৬-এর সমাপনী

প্রকাশ : ০৭:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬