ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৬:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২৫৪১ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সুন্দর ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। তাঁর উপস্থিতিতে কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যতে আরও মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জয়ন্ত বাড়ৈ। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য এবং নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সালাম সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মির্জা মাহমুদা।

অনুষ্ঠানের শুরুতে কৃতকার্য শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নিজেদের সাফল্যের স্বীকৃতি পেয়ে তারা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর জীবনে এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন শুধু শিক্ষার্থীর একার কৃতিত্ব নয়; এর পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তাই অর্জিত সাফল্যকে ধরে রেখে উচ্চশিক্ষার পরবর্তী ধাপগুলোতে আরও কঠোর পরিশ্রম করতে হবে।

তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা জীবনের প্রতিটি ধাপে সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে ভবিষ্যতে তারা পরিবার, সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর হোসেন কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এসএসসি পরীক্ষায় সাফল্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই শেষ নয়। সামনে উচ্চশিক্ষার আরও বড় পথ রয়েছে। তাই এই সাফল্যকে ভিত্তি করে শিক্ষার্থীদের আরও বেশি অধ্যবসায়ী হতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ সময় শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বাড়ৈ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম সরকার বলেন, শিক্ষার্থীদের সাফল্য প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা মাহমুদা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের কৃতকার্য শিক্ষার্থীদের এ সংবর্ধনা তাদের আগামী দিনের শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।

সৌজন্যে: SBDL (সরকার বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিঃ)

জনপ্রিয় সংবাদ

ড. এম এ কাওয়ুমের রাজনৈতিক ব্যক্তিগত সচিব হলেন ফয়সাল হোসাইন

নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ : ০৬:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬