ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে হঠাৎ দুর্যোগের কবলে অভিনেতা খরাজ, এখন কেমন আছেন?

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশ : ০৫:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২৬৬০ বার পড়া হয়েছে

নেপালের চীন সীমান্তঘেঁষা রসুয়া জেলা ও আশেপাশের অঞ্চলে আকস্মিক হড়পা বান এবং ফ্ল্যাশ ফ্লাডের কারণে চরম প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং করতে গিয়ে সেখানে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। দুর্যোগের সময় তাঁর সাথে ছিলেন স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় এবং সিনেমাটির কলাকুশলীরা।

শুটিং চলছিল রসুয়া জেলার দুর্গম এলাকায়। হঠাৎ প্রবল বৃষ্টির ফলে পাহাড়ি নদীতে জল বেড়ে যায়। এরপরই হড়পা বান ও ধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় রাস্তা ও সেতুর একাধিক অংশ। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় অবকাঠামো।

গতকালের ঘটনার পর অভিনেতার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না তাঁর পরিবার। শেষে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার এবং এবিপি আনন্দের সঙ্গে কথা বলেছেন খরাজ। অভিনেতা জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন।

আনন্দবাজারকে খরাজ বলেন, ‘বাংলাদেশের একটি ছবির শুটিং করতে এসেছি ২০ আগস্ট। ২৬ তারিখ ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছি। ভয়ংকর বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। গোরখপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরব।’

এ সময় খরাজ আরও বলেন, ‘বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, কালকে শুটিং করছিলাম, ৫ ঘণ্টার মতো আমরা বৃষ্টির মধ্যে জঙ্গলে বসে ছিলাম। খুব কঠিন পরিস্থিতির মধ্যেই ছিলাম। আমাদের ফেরার কথা ছিল, আজকে অর্থাৎ ২৭ তারিখ সকালে। কাঠমান্ডু থেকে। টিকিটও করা ছিল। খোঁজখবর করে জানতে পারলাম, এখান থেকে সরাসরি গোরক্ষপুর চলে যাওয়া সম্ভব। একমাত্র ওদিকের রাস্তাটাই খোলা আছে। গোরক্ষপুরের রাস্তায় আজকে আমরা বের হব। আজকে কোনো ফ্লাইট নেই। কালকে একটা ফ্লাইট পাব। ওই ফ্লাইটটা ধরার পরিকল্পনা আপাতত।’

একই ছবির শুটিংয়ে রজতাভও ছিলেন। এই ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে।

পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ এমপি দিপু ভূঁইয়ার

নেপালে হঠাৎ দুর্যোগের কবলে অভিনেতা খরাজ, এখন কেমন আছেন?

প্রকাশ : ০৫:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬