ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো।

জন্মদিন উপলক্ষে আজ বুধবার বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময়ে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান দেশের ক্রীড়াঙ্গনে এখনো স্মরণ করা হয়।

আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন।

জনপ্রিয় সংবাদ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

প্রকাশ : ০৫:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬