ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আমরা গতকাল সন্ধ্যা থেকে একটা কৌশল নিয়েছি, আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মালয়েশিয়ার সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি, অন্তত এক কার্গো এলএনজি আমরা পাব। আইএসও ট্যাংকের মাধ্যমে যদি এলএনজি আনতে হয়, এটি একটি প্রক্রিয়ার ব্যাপার। আপনারা জানেন, আইএসও ট্যাংক এভেইলেবল না। আমাদের হাতে যতগুলো বিকল্প ছিল, আমরা সব বিকল্প নিয়ে কাজ করছি, জানান তিনি।

অমিত আরও বলেন, সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চায়। মেসেজ দেওয়ার মতো জায়গায় যদি আমি থাকতাম, অবশ্যই দিতাম। শুধু আমি এটুকু বলবো, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। আমার ধারণা, জনগণ বোঝেন আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই।

দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব না উল্লেখ করে তিনি জানান, এলএনজি সরবরাহে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছেও সহযোগিতা চেয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন, এক সময় তার মাশুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্য বা দীর্ঘমেয়াদি সমাধানের সূত্র খোঁজেননি। তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলেই আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে, সেই সংকটের সময়টা আজকে এসেছে। আজকে না এলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তোবা পরশুদিন আসতো। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে-আমাকে হতেই হতো।

জনপ্রিয় সংবাদ

আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশ : ০৫:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬