ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় সংসদ মসজিদে দোয়া

প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় জাতীয় সংসদ ভবনের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং দেশের বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

মোনাজাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, চিফ হুইপ ও হুইপ এবং সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ এবং জাতীয় সংসদের কার্যক্রমের সফলতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

এ সময় মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

Feature Drop Changes Hit Frequency and Win Odds

জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় সংসদ মসজিদে দোয়া

প্রকাশ : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬