ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অভিবাসন ও মানবপাচার দমনে সহযোগিতা বাড়াতে সিআইডি–ইতালিয়ান স্টেট পুলিশের বৈঠক

বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন এবং মানবপাচার-সংশ্লিষ্ট সংঘবদ্ধ অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে সিআইডি এবং ইতালিয়ান স্টেট পুলিশের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশের মাইগ্রেশন অ্যাটাশে জিউসেপ্পে দি জিওভান্নি (Giuseppe Di Giovanni) সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন (ইলিগ্যাল মাইগ্রেশন) প্রতিরোধ ও দমন, এ-সংক্রান্ত অপরাধের তদন্তে পারস্পরিক সহযোগিতা, তথ্য-উপাত্ত ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় মানবপাচার ও অবৈধ অভিবাসন-সংশ্লিষ্ট সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় উভয় সংস্থার মধ্যে পারস্পরিক আইনি সহায়তা, সমন্বয় এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৬:১৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬