ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ‘আইনগত ব্যবস্থা’: তথ্য উপদেষ্টা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের যে নির্দেশনা রয়েছে, তা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার ( ৪ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে ‘আইনগত ব্যবস্থা’ নেওয়ার কথা বলেছেন।

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন বলে খবর দিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।

এ বিষয়ে এক সংবাদিক প্রশ্ন করে বলেন, ৫ অগাস্ট নিয়ে তিনি বক্তব্য রাখবেন, আদালতের নির্দেশনা সত্বেও কোনো কোনো পত্রিকা ফলাও প্রচার করছে এটা আদালত অবমাননা করছে। এছাড়া সেই সরকারের লোকজন এখনও থেকে গেছে। এসব ব্যাপারে কোন পদক্ষেপ নেবেন কি না।

জবাবের তথ্য উপদেষ্টা বলেন, এর আগেও পত্রিকাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ হাসিনা আবার বক্তৃতা করবেন, এ ধরনের নিউজ চোখে পড়েনি। তিনি আবার বক্তৃতা করবেন এ ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে বা আগাম জানায়, পাবলিশ করে, তাহলে এটা আদালতের রায় ‘ভায়োলেট’ করা হবে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগেরবার একটা সতর্কতা দিয়েছিলাম। আবার স্মরণ করিয়ে দিচ্ছি এটা যেন কেউ না করে। বিরত থাকেন কেননা আদালতের নির্দেশ আছে।

জনপ্রিয় সংবাদ

অবহেলিত তলনা-ঢেলনা সড়ক সংস্কারে এমপি জাহাঙ্গীরের উদ্যোগ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ‘আইনগত ব্যবস্থা’: তথ্য উপদেষ্টা

প্রকাশ : ০৫:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬