ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির বৈঠক, সাইবার অপরাধ দমনে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার (৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাইলে পামারট্রি।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সঙ্গে এফবিআইয়ের বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অনলাইন প্রতারণা এবং অন্যান্য সাইবারভিত্তিক অপরাধ মোকাবিলায় এফবিআইয়ের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান আইজিপি।

বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ম‌া‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় বৃক্ষ‌রোপণ কর্মসূচী-২০২৬ উদযা‌পিত

এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির বৈঠক, সাইবার অপরাধ দমনে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

প্রকাশ : ০৮:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬