ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফলেই একাদশে ভর্তি, ফিরছে না পরীক্ষা পদ্ধতি

চলতি শিক্ষাবর্ষেও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রস্তাব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগের বছরের মত এবারও কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এসএসসি ও সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীর পছন্দক্রমের ভিত্তিতে কলেজে ভর্তি নিশ্চিত করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার  এ তথ্য জানান।

তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালার খসড়া ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। “এবার একাদশে ভর্তি প্রক্রিয়ায় তেমন কোনো পরিবর্তন আসছে না। গতবারের মত ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়ম রেখে আমরা নীতিমালার খসড়া করেছি। আশা করছি ১০ অগাস্ট ফল প্রকাশের আগেই ভর্তি নীতিমালা জারি করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।” বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর স্কুলে ভর্তিতে পরীক্ষা পদ্ধতি পুনর্বহালের ঘোষণা আসে। সেই প্রেক্ষাপটে একাদশ শ্রেণিতে ভর্তিতেও পরীক্ষা ফিরিয়ে আনা হবে কি না, তা নিয়ে শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল ছিল। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাবে আগের ব্যবস্থাই বহাল রাখার কথা বলা হয়েছে।

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হবে। ফল প্রকাশ পিছিয়ে যাওয়ায় ভর্তি কার্যক্রমের সূচিতেও পরিবর্তন আসছে। আগে ৩০ জুলাই থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরুর পরিকল্পনা থাকলেও নতুন সূচি এখনও চূড়ান্ত হয়নি।

অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, “আবেদন শুরু, ফল প্রকাশসহ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সূচি নির্ধারণে আমরা এখনও বসিনি। চলতি সপ্তাহেই এটি চূড়ান্ত হবে বলে আশা করছি।” সারা দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ২৬ লাখের বেশি আসন রয়েছে। অন্যদিকে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী।

ফলে এবারও একাদশ শ্রেণিতে উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকবে। তবে নটর ডেম কলেজ ও হলিক্রস কলেজসহ চার্চ পরিচালিত কলেজগুলোতে আদালতের নির্দেশনা অনুযায়ী আগের মতই ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় শেষ ৬১ শতাংশের: বিডিআরসিএস জরিপ

এসএসসির ফলেই একাদশে ভর্তি, ফিরছে না পরীক্ষা পদ্ধতি

প্রকাশ : ০৫:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬