ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের উদ্বোধনে যাত্রা শুরু আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ২৫১৪ বার পড়া হয়েছে

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি (ভিডিও টেলিকনফারেন্স-ভিটিসি) প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

একই অনুষ্ঠানে তিনি বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সময়ের চাহিদা বিবেচনায় আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয় ঘটাতে নতুন এই শিক্ষা উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটিতে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক নৈতিক এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হবে। সেনাবাহিনীর প্রত্যাশা, এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফলেই একাদশে ভর্তি, ফিরছে না পরীক্ষা পদ্ধতি

সেনাপ্রধানের উদ্বোধনে যাত্রা শুরু আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট

প্রকাশ : ০৪:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬