ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউজিসিতে নতুন তিন সদস্য

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসিতে নতুন তিন পূর্ণকালীন সদস্য যোগদান করেছেন। তথ্য বিবরণীতে রোববার (২ আগস্ট) তথ্য অধিদপ্তর এ কথা জানিয়েছেন।

ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জারি বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী যোগ দিয়েছেন। গত ২৭ জুলাই তারা ইউজিসির সদস্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগ গত ২৬ জুলাই তাদের ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসাবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সেখানে তুলে ধরা শর্তে বলা হয়েছে, তাদের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।

কমিশনের সদস্য হিসেবে তারা প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

জনপ্রিয় সংবাদ

অবহেলিত তলনা-ঢেলনা সড়ক সংস্কারে এমপি জাহাঙ্গীরের উদ্যোগ

ইউজিসিতে নতুন তিন সদস্য

প্রকাশ : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬