২০২৬ সালে জাতীয় ও আন্তঃবাহিনী পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়া দলগুলোর খেলোয়াড়দের সম্মাননা ও উৎসাহ দিতে গত ২৭ জুলাই সেনাসদরে এক ফটোসেশন ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকার-উজ-জামান। তিনি খেলোয়াড়দের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পরে সেনাপ্রধান বিভিন্ন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ও আন্তঃবাহিনী পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী সেনা ক্রীড়াবিদদের অবদানের স্বীকৃতি জানানো হয় এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনে তাদের উৎসাহিত করা হয়।
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 
















