ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সিন্ডিকেট ও অতিরিক্ত অর্থ আত্মসাতের মামলায় চার্জশিটের পর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

বিগত সময়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠিয়ে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) গৃহীত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। সোমবার (২০ জুলাই) মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট সব আইন ও বিধি-বিধান মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধি (পেনাল কোড) ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় দায়ের করা মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে।

এ অবস্থায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারা অনুযায়ী জনস্বার্থে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার সই করেছেন।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং (প্রা.) লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার করপোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসসহ মোট ৪৯টি প্রতিষ্ঠান।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট গঠন করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মোট ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। তদন্ত শেষে ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। সেই চার্জশিটের ভিত্তিতেই সংশ্লিষ্ট এজেন্সিগুলোর লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মেট্রোরেল আনতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছি: এমপি দিপু

সিন্ডিকেট ও অতিরিক্ত অর্থ আত্মসাতের মামলায় চার্জশিটের পর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

প্রকাশ : ০৫:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬