ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগার থেকে নারী আসামি পালানোর ঘটনায় বরখাস্ত ৭

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামে এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত কর্মকর্তা ও কর্মচারীরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে কারাগারের দেয়াল টপকে ওই আসামি পালিয়ে যায়। ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন।

এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন।

পালিয়ে যাওয়া আসামি রিম্পা মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি ছিলেন।

আমিরজান কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: লাইব্রেরি ও হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস এমপি জাহাঙ্গীরের

কাশিমপুর কারাগার থেকে নারী আসামি পালানোর ঘটনায় বরখাস্ত ৭

প্রকাশ : ০৫:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬