ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ

চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ছিল, ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’। এছাড়া উত্তরা ও সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে দুই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার দুপুর দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে প্রধান সড়কে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কিছু সময় পর সাভার মহাসড়কেও একই কর্মসূচি পালন করা হয়। সড়কে অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রূপগঞ্জ ও দাউদপুরে ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীদের দৌড়ঝাঁপ

আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ

প্রকাশ : ০৫:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬