ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হল; যার মধ্যে চলতি জুলাই মাসে ১২ দিনে প্রাণ গেছে ৯ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যে দুইজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে তাদের মধ্যে একজন ঢাকা ও অন্যজন চট্টগ্রাম বিভাগের। এ সময় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে মোট ২৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। চলতি বছর এ পর্যন্ত এই বিভাগেই সর্বোচ্চ ১২ ডেঙ্গু রোগী মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জন রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। সেখানে বর্তমানে ১৯৭ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

বুলেটিনে রাজধানীর চিত্রে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৩৮ জন ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৪৩ জন ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন আরো ৬১ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২৩০ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৮ হাজার ৬৫০ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৮০০ জন।

জনপ্রিয় সংবাদ

পল্টনে বিএনপির র‍্যালিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বড় শোডাউন

একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন

প্রকাশ : ০৫:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬