ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের নিরাপত্তায় আরও সক্রিয় হতে হবে : এমপি জাহাঙ্গীর হোসেন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৮:৪১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ২৬৯৮ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জননিরাপত্তা জোরদার এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) অনুষ্ঠিত এ সভায় উত্তরা বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন ডিএমপির উত্তরা বিভাগের কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।

সভায় বক্তারা রাজধানীর উত্তরাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে উত্তরা বিভাগের কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, উত্তরা বিভাগের প্রতিটি থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক, চুরি, ছিনতাই ও কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন সবাই।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

জনগণের নিরাপত্তায় আরও সক্রিয় হতে হবে : এমপি জাহাঙ্গীর হোসেন

প্রকাশ : ০৮:৪১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬