ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ পুলিশ কর্মকর্তা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বড় পদোন্নতি পেলেন পুলিশের পাঁচ কর্মকর্তা। ডিআইজি পদ থেকে তারা এখন ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-২ অনুযায়ী এই পদোন্নতি কার্যকর হবে যোগদানের তারিখ থেকে।

গত ৪ জুন ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের ভিত্তিতে এই পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন, মো. মুশফেকুর রহমান ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট, ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন পরিচালক, ডিআইজি, এনএসআই, ঢাকা, মো. মনিরুজ্জামান ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম, ফারুক আহমেদ অতিরিক্ত মহাপরিচালক, ডিআইজি, র‌্যাব ও রেজাউল করিম মল্লিক ডিআইজি, ঢাকা রেঞ্জ, ঢাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌহিদ আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে ও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই পাঁচ কর্মকর্তার পদোন্নতিতে পুলিশ বাহিনীতে নতুন গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া দু’জন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার দুজন পুলিশ কর্মকর্তাকে গ্রেড -১ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ জুন ২০২৬ তারিখের আদেশমূলে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন।

তারা হলেন , হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

প্রকাশ : ০৭:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬