ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন জিকু

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৯:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ২৬২৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের ১৯১ নং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন এ টি এম নাজমুল হোসেন জিকু। গত ১৪ মে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন অ্যান্ড প্রিভিলেজ শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের সহকারী সচিব মারুফা সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে, যা গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট সংসদ সদস্যের মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টির ওপর এই পদের স্থায়িত্ব নির্ভর করবে।

নবনিযুক্ত ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন জিকু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ঢাকা-১৮ আসনের সর্বস্তরের মানুষের কল্যাণে এবং স্যারের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এক আধা-সরকারি পত্রের (ডিও লেটার) মাধ্যমে নাজমুল হোসেনকে ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগের সুপারিশ করে সংসদ সচিবালয়ের সচিবের কাছে প্রস্তাব পাঠান।

নাজমুল হোসেন জিকুর গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলা-এ হলেও তিনি বেড়ে উঠেছেন ফেনী পৌরসভা-এর ৬ নম্বর ওয়ার্ডের ফলেশ্বর এলাকায়। তিনি অধ্যাপক জয়নাল আবদিন-এর আত্মীয় বলেও জানা গেছে।

সাবেক সামরিক কর্মকর্তা মরহুম জাকির হোসেন ভূঁইয়া ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা লায়লা বেগম দম্পতির সন্তান নাজমুল হোসেন জিকু বর্তমানে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে বসবাস করছেন। তাঁর স্ত্রী একজন সরকারি কর্মকর্তা এবং তাদের একমাত্র কন্যা উত্তরার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে প্রথম শ্রেণিতে অধ্যয়নরত।

শিক্ষাজীবনে ২০১০ সালে ফেনী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর তিনি BGMEA University of Fashion & Technology-এ অধ্যয়ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির মাধ্যমে ঢাকায় সক্রিয় হন। পরে স্থানীয় রাজনীতিতে এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ শুরু করেন।

এছাড়া ২০২০ সালের উপনির্বাচন এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাজমুল হোসেন জিকু।

জনপ্রিয় সংবাদ

দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে তলব ঢাকার

ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন জিকু

প্রকাশ : ০৯:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬