ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাহারাত মডেল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মাহারাত মডেল মাদ্রাসার উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৬। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশন করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক ও ইসলামী পরিবেশনা উপস্থাপন করে অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে হিফযুল কুরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অবদানের জন্যও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমান প্রজন্মকে কেবল পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ রাখলে হবে না; তাদের নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। তিনি বলেন, কুরআনের আলোয় আলোকিত প্রজন্মই দেশ ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সক্ষম। আধুনিক প্রযুক্তি ও ধর্মীয় জ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা এখন আর পিছিয়ে নেই। সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে মাহারাত মডেল মাদ্রাসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তারা।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের সম্মানে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৫:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬