ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ৬ জন ও নিশ্চিত হামে মারা গেছে ১ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৮ জন। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৯ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৩০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৪ হাজার ৪১৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯২ জন ও আক্রান্ত ২৯ হাজার ৪৮১ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (১৪ মে) সকাল ৮টা পর্যন্ত।

জনপ্রিয় সংবাদ

এসআরবি কর্মকর্তা আবুল হাসান আটক, সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে চলছে তদন্ত

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশ : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬