ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার ও আধুনিক রেলব্যবস্থা গড়ে তুলতে নানা নির্দেশনা

বিমানবন্দর রেলস্টেশন পরিদর্শনে রেল প্রতিমন্ত্রী

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৫:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২৫০৯ বার পড়া হয়েছে

দেশের রেলব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৩ মে ২০২৬ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ রাজধানীর গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি স্টেশনের যাত্রীসেবা, ট্রেন পরিচালনা ব্যবস্থা, টিকিটিং কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সামগ্রিক অবকাঠামোগত পরিস্থিতি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। স্টেশনে আগত যাত্রীদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজখবর নেন তিনি। এসময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং যাত্রীসেবার মানোন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

রেল প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে রেল এখন অন্যতম নির্ভরযোগ্য ও জনপ্রিয় গণপরিবহনে পরিণত হয়েছে। তাই যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়োপযোগী সেবা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বিশেষভাবে স্টেশনের নিরাপত্তা জোরদার, যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, টিকিটিং ব্যবস্থাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করা এবং স্টেশনের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, রাজধানীর ব্যস্ততম স্টেশনগুলোর মধ্যে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। ফলে এখানে সেবার মান উন্নয়ন, ট্রেন চলাচলের শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। একইসঙ্গে যাত্রীদের দ্রুত সেবা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থাপনা সম্প্রসারণ এবং স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, দেশের রেলখাতে আধুনিকায়নের অংশ হিসেবে স্টেশনভিত্তিক সেবার মান উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধি এবং যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকা বিমানবন্দর রেলস্টেশনেও এসব কার্যক্রম আরও জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার ও আধুনিক রেলব্যবস্থা গড়ে তুলতে নানা নির্দেশনা

বিমানবন্দর রেলস্টেশন পরিদর্শনে রেল প্রতিমন্ত্রী

প্রকাশ : ০৫:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬