ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিল্পখাতের টেকসই উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নেতারা।

সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে বিকেএমইএ’র পক্ষ থেকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ, বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন সংসদে পাশের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এ সময় সংগঠনের নেতারা বলেন, শুধু বন্ধ কারখানা পুনরায় চালু করাই নয়, বর্তমানে চালু থাকা শিল্পকারখানাগুলো যাতে আর্থিক ও নীতিগত সংকটের কারণে বন্ধ হয়ে না যায়, সে বিষয়েও জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এজন্য ব্যাংকিং সহায়তা, কর সুবিধা এবং নীতিগত সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পখাতের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে বলেন, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এনবিআর ও ব্যাংকিং খাত সংশ্লিষ্ট জটিলতাগুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি।

আলোচনায় শিল্পখাতের বহুমুখীকরণ ও নতুন পণ্যে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সিল্ক সেক্টর এবং ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্যের সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জ্বালানি সংকট নিরসন ও উৎপাদন ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।

বিকেএমইএ’র পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মো. শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ।

বিকেএমইএ নেতারা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক উদ্যোগ এবং শিল্পবান্ধব নীতিগত সহায়তা দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে এবং কর্মসংস্থান রক্ষার মাধ্যমে অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

জনপ্রিয় সংবাদ

প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় সহায়ক শক্তি হবে রাষ্ট্র: জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশ : ০৮:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬