ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি উন্নয়ন কর আদায়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা জারি

ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম আরও কার্যকর ও দ্রুত করতে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি দেশের সব সহকারী কমিশনারের (ভূমি) কাছে পাঠানো এক চিঠিতে সেবার গতি বাড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে। কোনো আবেদন অনুমোদনযোগ্য না হলে যথাযথ কারণ উল্লেখ করে তা বাতিল করতে হবে, যাতে আবেদনকারী বিষয়টি জানতে পারেন।

এ ছাড়া ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া বছর কিংবা জমির ব্যবহারভিত্তিক শ্রেণি নিয়ে আপত্তি উঠলে তা সাত দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিক সেবা সহজ ও স্বচ্ছ করতে এবং ভূমি উন্নয়ন কর আদায়ে গতি আনতেই এসব নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সাংবাদিক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভূমি উন্নয়ন কর আদায়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা জারি

প্রকাশ : ০৫:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬