ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খিলক্ষেত থানা পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন: সরকারের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে পুলিশ : আইজিপি

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৫:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ২৫১৭ বার পড়া হয়েছে

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বর্তমান সরকার পুলিশের প্রতি অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করতে সরকার পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছে।

শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “আগে পুলিশের বিভিন্ন প্রয়োজন ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে প্রায়ই আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হতো। ফাইল গেলেও সময়মতো সিদ্ধান্ত পাওয়া যেত না। কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে গেছে। বর্তমান সরকার নতুন উদ্যমে কাজ করছে এবং জনগণের প্রত্যাশা পূরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সার্বিক সহযোগিতা দিচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। সরকার চায় জনগণ নিরাপদে বসবাস করুক এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। সে লক্ষ্যেই পুলিশ বাহিনীকে শক্তিশালী ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”

পুলিশ বাহিনীতে জনবল সংকট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “পুলিশের জনবল ঘাটতির বিষয়টি সরকার অবগত রয়েছে। নতুন অর্থবছরে এ সমস্যা সমাধানে সরকার ইতিবাচক আশ্বাস দিয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুতই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি বলেন, “আমরা একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অপরাধ দমন ও সেবার মান উন্নয়ন করা হচ্ছে।”

আইজিপি আরও বলেন, “শুধু পুলিশের একার পক্ষে টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য জনগণ, গণমাধ্যম ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই পুলিশ ও জনগণের মধ্যে আরও আস্থার সম্পর্ক তৈরি হোক।”

তিনি সবাইকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।”

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের প্রস্তুতি, কাল শপথ

খিলক্ষেত থানা পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন: সরকারের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে পুলিশ : আইজিপি

প্রকাশ : ০৫:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬