ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ১৩নং সেক্টর লেক পার্ক ওয়াকার্স এসোসিয়েশনের আয়োজনে বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব উদযাপন

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৭:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ২৬৮৫ বার পড়া হয়েছে

উত্তরার ১৩ নম্বর সেক্টর লেক পার্ক ওয়াকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই বাংলা নববর্ষ উদযাপন করা হয়। এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সকাল থেকেই লেক পার্ক এলাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। ছিল বৈশাখী শোভাযাত্রা, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত ও নৃত্যানুষ্ঠান। নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

উৎসবকে কেন্দ্র করে পার্ক এলাকায় বসে বৈশাখী মেলার স্টল। সেখানে পান্তা-ইলিশ, পিঠাপুলি, ফুচকা, চটপটি, ঝালমুড়িসহ নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল। পাশাপাশি ছিল হস্তশিল্প ও দেশীয় পণ্যের প্রদর্শনী, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও বাসিন্দাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। দিনব্যাপী উৎসব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন উপস্থিত সবাই।

জনপ্রিয় সংবাদ

দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন বৃহস্পতিবার

উত্তরা ১৩নং সেক্টর লেক পার্ক ওয়াকার্স এসোসিয়েশনের আয়োজনে বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব উদযাপন

প্রকাশ : ০৭:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬