ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস আলীর ত্যাগেই গণতন্ত্র ফিরেছে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 41;

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ত্যাগের কারণেই দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে এসেছে।

শুক্রবার জুমার নামাজের পর সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে ইলিয়াস আলীর নিখোঁজের ১৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে বিএনপির বহু নেতা-কর্মী গুম, মামলা ও হামলার শিকার হয়েছেন। এরপরও তারা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় আপস করেননি। জনগণের অধিকার আদায়ের আন্দোলনের কারণেই ইলিয়াস আলী গুমের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, জিয়া পরিবার দীর্ঘদিন ধরে দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। জনগণের আস্থার কারণেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, এখন সময় নতুন বাংলাদেশ গড়ার। বিরোধী দলসহ সবাইকে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। “আমরা আর জুলুম-নির্যাতনের যুগে ফিরে যেতে চাই না,” যোগ করেন তিনি।

সিলেটবাসীর উদ্দেশে তিনি বলেন, ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী করতে সিলেটের মানুষের ঐক্য জরুরি।

তিনি জানান, আগামী ২ মে তারেক রহমান সিলেট সফর করবেন। এ সময় বাসিয়া নদীতে খাল পুনঃখনন কার্যক্রম এবং একটি ক্রীড়া উদ্যোগের উদ্বোধন করবেন তিনি।

মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারিতে জাইমা রহমান

ইলিয়াস আলীর ত্যাগেই গণতন্ত্র ফিরেছে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

প্রকাশ : ০৫:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬