ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মোঃ নিয়াত আলী মেডিক্যাল কেয়ারের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত।

  1. মানবতার কল্যানে একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মোঃ নিয়াত আলী মেডিক্যাল কেয়ার। এর শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ সে মার্চ রোজ শুক্রবার নতুন প্রতিষ্ঠান মোঃ নিয়াত আলী মেডিক্যাল কেয়ারের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভুঁইয়া। চুয়াডাঙ্গা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ নুর আলম আকাশ তার নিজ অর্থায়নে নিজ গ্রাম চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়ায় তার পিতার নামে গড়ে তুলেছেন মানবতার কল্যানে সেবামুলক একটি প্রতিষ্ঠান মোঃ নিয়াত আলী মেডিক্যাল কেয়ার। তার উদ্দেশ্য নিজ গ্রামের দরিদ্র অসহায় মানুষের স্বাস্থ্য সেবার মাধ্যমে মানুষের কল্যানে কাজ করা। তিনি প্রায় সময় দরিদ্র মানুষের পাশে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন। ডাঃ নুর আলম আকাশ দরিদ্র মানুষের কাছে একজন প্রিয় ডাঃ হিসেবে বেশ পরিচিত। কম টাকায় এমনকি ফ্রী চিকিৎসাও দিয়ে থাকেন তিনি। প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন এর পাশাপাশি গাড়াবাড়িয়া গ্রামের দুইশ জন রোজাদার পরিবারের মাঝে ইফতার বিতরন করেন তিনি। এবং তার পিতা এবং প্রতিষ্ঠানের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সউদ মালিক জন মেহেরপুর জেনারেল হাসপাতাল, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসার সানোয়ার হোসেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ নুর আলম আকাশ।
জনপ্রিয় সংবাদ

আগামী দুবছর সময় ‘কঠিন’ যাবে: অর্থমন্ত্রী

চুয়াডাঙ্গায় মোঃ নিয়াত আলী মেডিক্যাল কেয়ারের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত।

প্রকাশ : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩