ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধুনটে আগুনে পুড়লো কৃষকের ঘর

  • সুমন হোসেন, ধুনট
  • প্রকাশ : ০১:০০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • ২৬৩৩ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনটে আগুন লেগে আশরাফ আলী নামে এক গরিব কৃষকের দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১১ই মার্চ) রাত্রী আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর কচুপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক আশরাফ আলী দীর্ঘদিন যাবত দুইটি ঘরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলো। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে আশরাফ আলী পরিবারের সদস্য নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ দিবাগত রাত সাড়ে ৩ দিকে ঘরে আগুন লেগে ৩টি গরু, হাঁস মুরগি, আসবার পত্র, ঘরে রাখা টাকা পয়সা সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিস কে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়। এতে কৃষক আশরাফ আলীর প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ হামিদুল ইসলাম সংবাদকর্মীদের জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ মশার কোয়েলের থেকে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১২ই মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন। এসময় উপস্থিত ছিলেন ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ এরশাদ আলী প্রাং।

জনপ্রিয় সংবাদ

আগামী দুবছর সময় ‘কঠিন’ যাবে: অর্থমন্ত্রী

ধুনটে আগুনে পুড়লো কৃষকের ঘর

প্রকাশ : ০১:০০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩