আজ শুক্রবার সকাল ৮ টায় ঢাকার টিএসসিতে লায়ন্স ক্লাব অফ ঢাকা রিজেন্সি লায়ন্স ইন্টারন্যশনাল এর ড্রিস্টক ৩১৫ বি-১ কতৃক আয়োজিত অক্টোবর সার্ভিস সেবা মাস উপলক্ষে র্যালি আয়োজন করা হয়।
উক্ত র্যালিতে লায়ন্স ক্লাব অফ ঢাকা রিজেন্সি অংশ গ্রহন করে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডি এন্ডোরসি নাজমুল হক (PMJF), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১ বাংলাদেশ এর গভর্নর লায়ন আশরাফ হোসেন খান হিরা (MJF) ও তদ্বীয়পত্নী আরো উপস্থিত ছিলেন ৩১৫-বি-১, ১ম ভাইস গভর্নর ড. সারোয়ার জাহান জামিল (MJF), ২য় ভাইস গভর্নর লায়ন মাজহারুল আনোয়ার শাহজাহান (MJF), পিডিজি শফিকুল আজম ভূইয়া, ৩১৫ বি-১ এর কেভিনেট সেক্রেটারী, কেভিনেট ট্রেজারার, লায়ন্স ক্লাব অব ঢাকা রিজিন্সির প্রেসিডেন্ট লায়ন আশরাফুল ইসলাম শামিম ও সেক্রেটারি লায়ন রাশেদুল ইসলামসহ লায়ন্স ক্লাব অব ঢাকা রিজেন্সির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 









