ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে এক পুলিশ সদস্যকে মারধর করেছেন আন্দোলনকারীরা

ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের জেরে রাজধানীর মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সঙ্গে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় এক পুলিশ সদস্যকে একা পেয়ে ঘিরে ধরে মাটিতে ফেলে মারধর করেছেন বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ। এমনকি ওই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলার ঘটনাও ঘটেছে। আজ বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের কাছের একটি বাসার বারান্দা থেকে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন এক নারী। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল। একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য মিরপুর-১২ নম্বরের একটি সড়কে বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তাঁরা উল্টো আন্দোলনকারীদের মাঝখানে পড়ে যান। চারদিক থেকে ইটপাটকেল ধেয়ে এলে অন্য পুলিশ সদস্যরা সরে যেতে পারলেও এক সদস্য আটকা পড়েন।

ঘটনার বর্ণনা দিয়ে ওই নারী বলেন, ‘কয়েকজন মিলে ওই পুলিশ সদস্যকে মাটিতে ফেলে বেধড়ক মারধর শুরু করেন। একজন বন্দুক ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেন। তবে পরে আন্দোলনকারীদেরই আরেকদল লোক ওই পুলিশ সদস্যকে বাঁচিয়ে মিরপুর-১১ মেট্রোস্টেশনের দিকে পাঠিয়ে দেন।’

ঘটনাস্থলের সুপারশপের এক কর্মীও পুলিশ সদস্যকে মারধরের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি বেগতিক দেখে তাঁরা দ্রুত দোকানের শাটার বন্ধ করে দোতলায় আশ্রয় নেন। এরপর কী ঘটেছে, তা আর দেখতে পাননি।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম (দক্ষিণ) বিভাগের উপকমিশনার (ডিসি) তৌহিদুল আরিফ সাংবাদিকদের জানান, বিষয়টি এখনো তাঁদের জানা নেই। খোঁজ নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে পারবেন।

জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কের দুই পাশেই যান চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরেই মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। গত রোববারেও মিরপুর-১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এরপর থেকে মিরপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোডাউন

মিরপুরে এক পুলিশ সদস্যকে মারধর করেছেন আন্দোলনকারীরা

প্রকাশ : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬