ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে এশিয়ান কাপ আয়োজন পেছাল, নতুন সূচি ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৪:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২৫১৮ বার পড়া হয়েছে

বেশ কিছুদিনের টানাপোড়েনের পর শেষ পর্যন্ত পিছিয়েই গেল এএফসি এশিয়ান কাপ। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নিশ্চিত করেছে, আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের কারণে পূর্বনির্ধারিত সময়ে হচ্ছে না টুর্নামেন্টটি।

আগামী ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরটি। চার বছর অন্তর আয়োজিত টুর্নামেন্টটি এখন ২০২৭ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এএফসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পারিপার্শ্বিক অবস্থার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এএফসি এশিয়ান কাপের আয়োজক কমিটি এই অঞ্চলের ঘটনাবলী থেকে উদ্ভূত বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতির আলোকে, যার মধ্যে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং ভ্রমণ বিঘ্ন অন্তর্ভুক্ত, এই টুর্নামেন্টটির সময়সূচী পুনঃনির্ধারণ করার অনুমোদন দিয়েছে। টুর্নামেন্টের নতুন তারিখ অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।

“পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রতিযোগিতাটির আয়োজন ও সম্পাদনের ক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে অংশগ্রহণকারী সকল দল, কর্মকর্তা, দর্শক এবং অন্যান্য সংশ্লিষ্টদের স্বার্থে এটি স্থগিত করা অপরিহার্য হয়ে পড়েছে।”

মাত্র গত মাসেই এএফসি সভাপতি শেখ সালমান জানিয়েছিলেন, এই মহাদেশের প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্টটি পূর্বপরিকল্পনা অনুযায়ী আয়োজনের প্রস্তুতি চলছে। সৌদি আরব নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তিনি এই ঘোষণা দিয়েছিলেন।

সৌদি আরবের একাধিক স্থানে হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ দিনের ব্যবধানে অন্তত ২০টি হামলা হয়। এসব হামলায় ১৭ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে জানা গেছে।

২০১৫ সালের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মাত্র গত সপ্তাহেই নিশ্চিত করেছে, তারা এই অঞ্চলে তাদের সামনের প্রীতি ম্যাচগুলো খেলতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ১১ নভেম্বর দোহায় কাতারের মুখোমুখি হবে তারা এবং ছয় দিন পর আম্মানে খেলবে জর্ডানের বিপক্ষে। পাশাপাশি তারা জোর দিয়ে বলেছে, “পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে” তারা।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে সোমবার উজবেকিস্তানে পাহতাকোরের বিপক্ষে সৌদি প্রো লিগের দল আল নাসরের ৬-২ গোলের জয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে; তবে সংবাদমাধ্যমে উঠে এসেছে, মূলত নিরাপত্তা শঙ্কার কারণেই তাঁকে দলে রাখা হয়নি।

এক সপ্তাহ আগে তাদের আগের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট ম্যাচটি স্থগিত করতে হয়েছিল। কারণ, আমিরাতের প্রতিপক্ষ আল ওয়াসল ম্যাচটি খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানিয়েছিল।

এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটিই রিয়াদে অবস্থিত। টুর্নামেন্টের ৫১টি ম্যাচের মধ্যে ৩০টি ম্যাচ এখানে অনুষ্ঠিত হওয়ার কথা।

ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের আয়োজন করছে সৌদি আরব। দেশটি ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপও আয়োজন করবে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোডাউন

সৌদি আরবে এশিয়ান কাপ আয়োজন পেছাল, নতুন সূচি ঘোষণা

প্রকাশ : ০৪:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬