ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি বিসি এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি এলাকা প্রদক্ষিণ করে মাসদাইর কবরস্থানে গিয়ে শেষ হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের অধীন বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তাঁদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান। তিনি বলেন, তারেক রহমানের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে নানা ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

মাহবুব রহমান আরও বলেন, ‘আপনারা যতই ষড়যন্ত্র করুন না কেন, এ দেশের লক্ষ-কোটি জনতা আপনাদের অন্যায়-অত্যাচারের কথা ভুলে যায়নি। আপনাদের সব ষড়যন্ত্রের জবাব এ দেশের জনতাই দেবে। তাই দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা থেকে বিরত থাকুন।’

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার দোসরদের আমরা এখনো শান্তিতে বাড়িতে ঘুমানোর, ব্যবসা-বাণিজ্য ও চাকরি করার সুযোগ দিয়েছি। যদি আপনারা আপনাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার না করেন, তবে আপনাদের বাড়িতে থাকতে দেওয়া হবে না এবং আইনের হাতে সোপর্দ করা হবে।’

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল ও স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলায় তাঁরা রাজপথে সক্রিয় থাকবেন। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিএস শাহ আলম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, সদস্যসচিব রাসেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নজরুল এবং সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদ জানান জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ : ০৯:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬