সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের প্রায় দুইশো গজ ভেতর থেকে তাকে আটক করা হয়েছে। তবে তার নাম, পরিচয় জানা যায়নি।
তবে, বিষয়টি নিশ্চিত হতে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
স্থানীয় সাংবাদিকরা জানান, ৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়নের একটি টহল দল বিছনাকান্দি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশের সীমান্তের ভেতরে এক বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাকে আটক করেন তারা।
ওই বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপির ক্যাম্পে রাখা হয়েছে। এই বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে ৪৮ বিজিবি।
সিলেট সংবাদদাতা 


















