রূপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং গ্রিন টেলিভিশন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মো. সাইফুল ইসলামের বাবা মো. জিতু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, মো. জিতু মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে রূপগঞ্জ প্রেসক্লাব। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সাংবাদিকেরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 


















