ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে নবীনবরণ অনুষ্ঠানে এমপি দিপু ভুঁইয়া, স্কুলে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর এলাকায় সলিমউদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে বর্ণাঢ্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই দিন কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে পাঁচতলা বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, উপজেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, সানাউল্লাহ মান্নান সানী ও জেলা ছাত্রদলের সাবেক নেতা ইসমাইল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে তারা শিক্ষার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। শিক্ষার মানোন্নয়নে চলতি মাসের মধ্যেই কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভবন রং করার কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তাঁরা।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, ভালো ফলাফলের পাশাপাশি সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাঁচতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সলিমউদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীর হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাইফুল ইসলামের বাবার ইন্তেকাল

রূপগঞ্জে নবীনবরণ অনুষ্ঠানে এমপি দিপু ভুঁইয়া, স্কুলে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর

প্রকাশ : ০৫:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬