ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং আইন প্রণয়ন কার্যাবলি।

এ অধিবেশনে উত্থাপনের জন্য তিনটি অধ্যাদেশ নির্ধারিত রয়েছে। তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর এবং চতুর্থ অধিবেশন শুরুর আগে এসব অধ্যাদেশ জারি করা হয়। এগুলো হলো— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।

এদিকে গতকাল জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে চতুর্থ অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ অধিবেশন।

সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করবেন।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে চতুর্থ অধিবেশনকে সামনে রেখে সংসদে জমা পড়েছে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন। এর মধ্যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে।

এ ছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য বিধি-৭১ অনুযায়ী ৯২টি নোটিশ জমা পড়েছে। পাশাপাশি বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ওপর ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাইফুল ইসলামের বাবার ইন্তেকাল

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

প্রকাশ : ০৫:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬