ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

আশ্বিনের শুরুতেই উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী দুদিনের মধ্যে এই লঘুচাপটি সৃষ্টি হয়ে ঘনীভূত হওয়ার মাধ্যমে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টির গতিপথ ভারতের ওডিশার দিকে হওয়ার সম্ভাবনাই বেশি। এর প্রভাবে আগামী ২৩ সেপ্টেম্বরের পর বাংলাদেশে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়বে।

গত কয়েক দিনের টানা বৃষ্টির পর দেশের বিভিন্ন স্থানে সাময়িক কুয়াশা দেখা গেলেও তা আগামী এক-দুই দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত থাকলেও বাংলাদেশের ওপর এটি কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিনে দেশজুড়ে এই বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যার পরিমাণ ১১৮ মিলিমিটার। এছাড়া লক্ষ্মীপুরের রামগতিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি এবং নারায়ণগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার রাজ্জাকের খসড়া মানলে অনেক আগেই বিতর্কমুক্ত হতো জামায়াত

সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

প্রকাশ : ০৪:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬